বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দেশের সব পেট্রোল পাম্পে নজরদারি ও তদারকি জোরদার করতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনার কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। এসব কর্মকর্তা নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে এসব মহানগর ছাড়া জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102