বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

অতীতে জিয়াউর রহমানের অবদানকে খাটো করা হয়েছে : প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে। ১৯৭২ সালের ২৬ মার্চ শহীদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সে সময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধিতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহীদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ হয়ে যায়, আর অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ হয়। তাই ইতিহাসকে মনে রাখতে হবে, তবে অতিরিক্ত চর্চা যেন ভবিষ্যৎকে বাধাগ্রস্ত না করে সে বিষয়েও সচেতন থাকতে হবে।’

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা ও আলোচনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করা উচিত নয়, যা এ ইতিহাসকে খাটো করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102