বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমান বলে রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরেই এই অভিনেতা অসুস্থ ছিলেন।

দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে দেখা যায়। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।

২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102