সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রধানমন্ত্রীর ডিপিএস হলেন তিন সাংবাদিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। তারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।

সোমবার (০২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনির দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে।

ঝিনাইদহের সন্তান জাহিদুল ইসলাম রনি। যায়যায়দিন, প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন পত্রিকায় ছিলেন। আর বগুড়ার সন্তান সুজন মাহমুদ বাংলা ভিশনে সাংবাদিকতা করেছেন। এর আগে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাকের মিডিয়া সহকারী হিসেবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সালেহ শিবলীকে এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102