সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩ মার্চ সকাল থেকে একযোগে কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে টিকিট।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং এর পরবর্তী ঈদপূর্ববর্তী যেকোনো দিনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ডিজিটাল সেবা বাড়াতে এবারও কাউন্টারের পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আসন নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত তালিকার বাইরে বাড়তি কোনো টাকা আদায়ের সুযোগ নেই। অনলাইন বা অফলাইন সবখানেই নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে যাতে যাত্রীরা প্রতারিত না হন।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টার্মিনাল ও কাউন্টারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনোপ্রকার অনিয়ম বা বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102