রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

চিকিৎসকদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্বাস্থ্যসেবাকে নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করার লক্ষ্যে চিকিৎসকদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সিভিল সার্জনদের সাথে জুম মিটিং করেছি। তাদের বলেছি, শুধু অফিসে বসে থাকলে চলবে না, নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শনে যেতে হবে। এ ছাড়া চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।’

তিনি বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিক সচল করা হবে, যাতে মায়েরা সেখান থেকেই প্রাথমিক সব স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। এ ছাড়া পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে যেসব হাসপাতাল অচল হয়ে পড়ে আছে, সেগুলো পুনরায় সচল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102