রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নতুন যে দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদার করতে ৮ সদস্যবিশিষ্ট একটি সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন, খনন কার্যক্রম পর্যালোচনা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে।

এতে বলা হয়েছে, প্রয়োজন হলে সদস্যরা আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয় প্রদান করবে।

সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর–এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্য সচিব।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102