রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দশ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এতে এসএসসি পাশেই এতে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৬ এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

এর আগে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতে ও পুলিশের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুপুরে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমান সময়ে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এবং ছাড়পত্র পাওয়া মাত্রই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

তিনি জানান, পুলিশ সার্জেন্ট পদেও ১৮০টি শূন্য পদ দ্রুত পূরণের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়েও কাজ চলছে।

নিয়োগের পাশাপাশি, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা দিয়েছে।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো হবে। আজ এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে এই কমিটিগুলো কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সরকার ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমানোর জন্যও বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102