রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ডাকসুর ভিপি থেকে মন্ত্রিসভায় নুর : পাচ্ছেন যে মন্ত্রণালয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে বিজয়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আজ বিকেলে অনুষ্ঠিতব্য শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ‘ভিপি নুর’ নামে ব্যাপক পরিচিতি পান। এবারের জাতীয় নির্বাচনে তিনি ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102