শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিএনপি পেজের পোস্টে বলা হয়, ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন।

তবে কত ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন এ বিষযে এখনো কোনো কিছু বিস্তারিতভাবে জানানো হয়নি।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102