শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের ভূমিধস জয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বেসরকারিভাবে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এদিকে, উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া-প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102