বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুংকার দিলেও শেষপর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করছে পাকিস্তান। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সাবেক চ্যাম্পিয়নরা শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা শুরু করবে। তবে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত অব্যাহত রেখেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তান মূলত বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। বাংলাদেশ সরকারও স্পষ্ট জানিয়েছিল যে, নিরাপত্তা ঝুঁকি থাকলে ক্রিকেটারদের পাঠানো হবে না। যদিও আইসিসি দাবি করেছে যে, ভারতে নিরাপত্তার কোনো অনিশ্চয়তা নেই, বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।

তবে আইসিসি সেই আবেদন গ্রহণ না করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান। এমনকি পাকিস্তানও হুমকি দিয়েছে যে, তারা নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে।

ফলে, সব তর্ক-বিতর্কের পরও পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102