বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বেসরকারি টিভি স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেয়া হয়েছে। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান আবেদন দুটি করেন। আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তিনি বাইরে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজ বিঘ্নিত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।

আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। বেশিরভাগ চিঠির জবাব মিললেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি দেয়নি এনবিআর। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজন।

তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গান বাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ অগাস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ৪ নভেম্বর তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। গত জুনে তিনি জামিনে কারামুক্ত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102