বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

আপসহীন জননেতা শামীম হাসান!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

একজন প্রকৃত ‘জননেতা’ আমাদের মানসপটে যে রূপে কল্পিত ঠিক তেমনই নাট্যরূপ নিয়ে এবার হাজির হয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার তার নতুন নাটক ‘জননেতা’ নিয়ে। বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অদম্য সাহসী ‘জননেতা’ রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।

নির্মাতা বলেন, ‘ঘুনে ধরা কিংবা পচেঁ যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি নাটক ‘জননেতা’ তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনো মনস্তাত্ত্বিক কখনো সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে সামান্তা পারভেজ দারুণভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং একই সঙ্গে গল্পের শক্তি বাড়িয়েছে। অন্যদিকে, শ্বশুর-শ্বাশুরি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় জননেতাকে দারুণভাবে সময়োপযোগী করে তুলেছে। আশা করছি, নাটকটি দর্শকদের পছন্দ হবে।’

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ৮ জানুয়ারি, বৃহস্পতিবার। বর্তমান সময়ের বাস্তব বিষয় নিয়ে নির্মিত এই নাটক দর্শককে ভীষণভাবে আলোড়িত করবে বলে বিশ্বাস করেন নাটকের পরিচালক এবং প্রযোজক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102