বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

নিউইয়র্ক-ভিত্তিক সংবাদমাধ্যমে বিনোদন প্রধান হলেন জায়েদ খান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

২০২৪ সালের জুলাই থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। সেখানকার নিউইয়র্ক-ভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি শো করে আসছিলেন তিনি। এবার ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তার উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম সিজনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১২টি এপিসোড প্রচারিত হয়েছে এই সিজনে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকা। জায়েদ খানের সাবলীল উপস্থাপনা ও তারকাদের সঙ্গে আড্ডার ভিডিওগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তোলে। রিপোর্ট অনুযায়ী, প্রথম সিজনেই শোটি ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করে।

জায়েদ খান বলেন, ‘আমরা কত ভিউ পেয়েছি, সেটা চিন্তার বিষয় নয়, তবে এত ভালোবাসা পেয়েছি—এটাই অনেক। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন—এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

নতুন দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল উপস্থাপনার পর এবার নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন এই অভিনেতা। ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ঠিকানা নিউজে আরও অনেক ধামাকা থাকছে। আর সে কারণেই ঠিকানা নিউজের হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে যুক্ত হয়েছি।’

২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102