বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ট্রেলার ছাড়াই ঝড়, মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ ছবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মুক্তির এখনো এক সপ্তাহ বাকি, নেই কোনো অফিসিয়াল ট্রেলার—তবু আগাম টিকিট বিক্রিতেই রেকর্ড গড়ল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই যে তার শেষ অভিনীত ছবি, সেই ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।

কিছুদিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ছবিটির বিশাল অডিও লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়ে থালাপতি বিজয় নিজেই জানান, ‘জননায়গন’-ই তার শেষ সিনেমা। সেখানে উপস্থিত অনুরাগীদের উদ্দেশে ‘পর্দার নায়ক’ হিসেবে বিদায়ও নেন তিনি। সেই ঘোষণার পরপরই শুরু হয় ছবিটির অগ্রিম টিকিট বুকিং।ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনের শোসহ বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপি আয় করে ফেলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো পর্যন্ত ছবির কোনো অফিসিয়াল ট্রেলার প্রকাশ পায়নি—তবু এমন সাড়া ট্রেড মহলে যথেষ্ট চমক জাগিয়েছে। বিদেশের বাজারে ‘জননায়গন’-এর চাহিদা বিশেষভাবে চোখে পড়ার মতো।

মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে থালাপতি বিজয়

শুধু অগ্রিম বুকিং থেকেই বিদেশি বাজারে ছবিটি আয় করেছে আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে এসেছে বড় অঙ্কের আয়, যেখানে থালাপতি বিজয়ের অনেক ভক্ত অনুরাগী রয়েছে।

অন্যদিকে, ভারতে এ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটির আয় তুলনামূলক কম—প্রায় ৩ কোটি রুপি। তবে ট্রেড বিশ্লেষকদের মতে, এর প্রধান কারণ হলো বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালা রাজ্যেই টিকিট বুকিং চালু রয়েছে।ট্রেড ট্র্যাকারদের দাবি, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে অগ্রিম বিক্রির অঙ্কে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ, প্রথম দিনের আয় ও মোট বক্স অফিস পারফরম্যান্সে এই অঞ্চলগুলোই সাধারণত বিজয়ের ছবির ক্ষেত্রে মূল চালিকাশক্তি হয়ে থাকে।

বিভিন্ন কারণেই সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জননায়গন’। একদিকে এটি থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ অধ্যায়, অন্যদিকে ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’-র রিমেক কি না সে প্রশ্নও উঠেছে।

সব মিলিয়ে মুক্তির আগেই অগ্রিম বিক্রির এই সাফল্য স্পষ্ট করে দিচ্ছে—বিজয়ের বিদায়ী ছবিকে ঘিরে অনুরাগীদের আবেগ এবং প্রত্যাশা ঠিক কতটা উচ্চতায় পৌঁছেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102