বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন খাদিজাতুল কুবরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইবার নিরাপত্তা আইনে কারা ভোগ করা আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। রোববার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

যুগ্ম আহ্বায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে খাদিজাতুল কুবরাকে এ চিঠি পাঠানো হয়।চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।খাদিজাতুল কুবরা বলেন, ‘আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এই জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাসহ জবি শাখার নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু জকসু নির্বাচনকেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখব। সেই প্রত্যয়ে আমি কাজ করে যাব।’এর আগে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই আলোচিত শিক্ষার্থী জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। দলীয় প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নের অংশ হিসেবে এই পদ দেওয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102