মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যে ‘দ্বিধাবিভক্ত’ জাপানিরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

চীন তাইওয়ানে শক্তি প্রয়োগ করলে জাপানের সামরিক শক্তি প্রয়োগ করা উচিত কি না, তা নিয়ে জাপানি জনগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। রোববার (১৬ নভেম্বর) দেশটির কিয়োডো সংবাদ সংস্থার এক জরিপে এ তথ্য পাওয়া যায়।

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সম্প্রতি বলেছেন, তাইওয়ানের ওপর চীনের সামরিক আক্রমণ জাপানি জনগণের জন্য ‘বেঁচে থাকার হুমকিস্বরূপ পরিস্থিতি’ হিসাবে গণ্য হতে পারে। তাই জাপান থেকে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া শুরু করতে পারে।

 

জরিপে দেখা গেছে, ৪৮.৮ শতাংশ জাপানি নাগরিক সামরিক হস্তক্ষেপের পক্ষে এবং ৪৪.২ শতাংশ ভোটার বিপক্ষে ভোট দিয়েছেন।এমন এক সময়ে এই জনমত জরিপটি প্রকাশিত হয়েছে, যখন জাপানি প্রধানমন্ত্রীর তাইওয়ান সম্পর্কিত মন্তব্যের পর টোকিও-বেইজিংয়ের কূটনৈতিক বিরোধ তীব্রতর হয়েছে।চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে আলাদা রাষ্ট্র মনে করে না। তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চীন শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তবে তাইওয়ানের সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।এর আগে জাপানি প্রধানমন্ত্রী তাকাইচির মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বেইজিং তাদের নাগরিকদের জাপান ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102