বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে : মুনির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, মে মাসে পাকিস্তানের শত্রুরা ধুলো কামড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে।’

পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে রোববার (১৬ নভেম্বর) আয়োজিত এক মধ্যাহ্নভোজে মুনির এ কথা বলেন। আকাশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই করেছেন।’তিনি বলেন, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও দৃঢ় প্রতিক্রিয়া জানানো হবে।ফিল্ড মার্শাল কোরআনের আয়াত স্মরণ করে বলেন, মহান আল্লাহ বিশ্বাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিশ্বাসের মাধ্যমে তারা যে কোনো শত্রুকে পরাজিত করতে পারবে, তার শক্তি যতই হোক না কেন। পাকিস্তান মে মাসে এটি প্রমাণ করেছে।

 

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম এলাকায় পর্যটকদের ওপর প্রাণঘাতী সশস্ত্র হামলার পর নয়াদিল্লি এই হামলার পেছনে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিকভাবে বিষয়টি তদন্তের আহ্বান জানায়।এমন প্রেক্ষাপটে ৫ ও ৬ মে রাতে ভারত পাকিস্তানের অভ্যান্তরে বিমান হামলা চালায় এবং অভিযানের নাম দেয় ‘অপারেশন সিন্দুর’। এরপর পাকিস্তানও ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে একটি পাল্টা অভিযানে বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়।

 

দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে এমন ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির সমাপ্তি ঘটে ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। যুদ্ধের কিছুদিন পরেই পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান মুনিরকে যুদ্ধে নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102