মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

 

অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি।জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘সাকুরাজিমা’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এটি ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102