বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৬ জনের মৃত্যু, ১৭ জন নিখোঁজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ভারী বৃষ্টিপাতের পর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার মধ্য জাভার সিলাক্যাপ শহরে ভূমিধসের ফলে সিবেউনিং গ্রামের বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এর আগে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিল।তিনি বলেন, ‘আমরা আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছি। আর মাত্র ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’বুদি আরও বলেন, উদ্ধারকারীদের জন্য স্থানটি বেশ চ্যালেঞ্জিং। ক্ষতিগ্ররা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছে।দেশটির আবহাওয়া সংস্থা বলছে, সেপ্টেম্বরে বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং এটি এপ্রিল পর্যন্ত চলবে। এর ফলে অনেক এলাকায় বন্যা এবং চরম বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।প্রসঙ্গত, গত জানুয়ারিতে মধ্য জাভার আরেকটি শহর পেকালোঙ্গানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন।

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102