বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানকে এবার ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি ফের কোনো ‘অন্যায়’ করে— তাহলে ভারতের তৈরি ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের আঘাত সইতে হবে দেশটিকে।

নিজের নির্বাচনী এলাকা বেনারসে বিজেপির আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নরেন্দ্র মোদি বলেন, “অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি দেখেছে। ভারতের এই সামরিক সক্ষমতা তার ‘আত্মনির্ভর ভারত’- প্রকল্পের অংশ।”

“ভারত এখন ব্রাহমোস ক্ষেপণাস্ত্র তৈরি করছে। লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী)-তে তৈরি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তান যদি ফের কোনো অন্যায় করে তাহলে দেশটির ভিতরে গিয়ে ব্রাহমোস ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এটা এতই শক্তিশালী ক্ষেপণাস্ত্র যে এর শব্দ শোনামাত্র শত্রুদের ঘুম উড়ে যাবে।”

মোদির এই সতর্কবার্তার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেয়নি পাকিস্তান।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন বেসামরিক পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার প্রায় দু’সপ্তাহ পর ‘অপারেশন সিঁদুর’ ঘোষণা করে ভারত। এ অভিযানের আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ও পাঞ্জাবের বিভিন্ন শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের বিমান বাহিনী। এতে পাকিস্তানে অন্তত শিশুসহ ৩৫ জন নিহত হন।

অপারেশন সিঁদুরের জবাবে ৬ জুন ভারতের বিরুদ্ধে অপারেশন ‘বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান। এ অভিযানে ভারতের রাজস্থানে ১৫ জন নিহত হন।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বানে ৯ জুন থেকে যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তন, কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্ক এখনও থমথমে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102