বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ আমেরিকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দিল্লি-মস্কো বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই মন্তব্য এল। সংশ্লিষ্টরা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত তোলা সবচেয়ে বড় অভিযোগ।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, ‘ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারতের এই যুদ্ধ অর্থায়ন চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।’

মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘লোকজন শুনে অবাক হবে যে, রাশিয়ান তেল কেনার দিক থেকে ভারত প্রায় চীনের সমকক্ষ। এটা অবিশ্বাস্য তথ্য।’

শনিবার ভারত সরকারের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি।

গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া শান্তিচুক্তি না করলে যেসব দেশ রুশ তেল কিনবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102