মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ভারতজুড়ে যে দিন বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান আগের পোশাকে ফিরছে পুলিশ

প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব। নিজেদের তিনটি গুরুত্বপূর্ণ খাতে ধীরে ধীরে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করছে দেশটি।

এসব খাতে সৌদির নাগরিকদের প্রাধান্য দিচ্ছে তারা। একটা সময় এসব খাত পরিচালনা করবেন সৌদির নাগরিকরাই। সেগুলো হলো—ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রকৌশল খাত।

বার্তাসংস্থা সৌদি গেজেট জানিয়েছে, মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পেশাদার খাতে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার নতুন লক্ষ্য প্রয়োগের ঘোষণা দিয়েছে। যা রোববার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।

প্রবাসীদের সরিয়ে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার বিষয়টিকে ‘সৌদিকরণ’ হিসেবে অভিহিত করছে সৌদি আরব।

সৌদিকরণে নতুন খাত হিসেবে ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রযুক্তিগত প্রকৌশলকে লক্ষ্য করা হয়েছে।

এর অংশ হিসেবে এখন থেকে কমিউনিটি ফার্মেসি এবং মেডিকেল কমপ্লেক্সের ফার্মেসিগুলোর জনবলের ৩৫ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। হাসপাতালগুলোর ফার্মেসিতে এ সংখ্যা ৬৫ শতাংশ থাকতে হবে। অন্যান্য ফার্মেসি সংক্রান্ত কার্যক্রমে এ সংখ্যাটি ৫৫ শতাংশ থাকতে হবে।যেসব ফার্মেসিতে পাঁচ বা তার বেশি কর্মী আছে সেসব জায়গায় এটি কার্যকর করতে হবে। আর সৌদির নাগরিকদের বেতন ন্যূনতম সাত হাজার রিয়াল থাকতে হবে।

অপরদিকে দন্তচিকিৎসা খাতে এখন থেকে ৪৫ শতাংশই সৌদির নাগরিক থাকতে হবে। তাদের ন্যূনতম বেতন হতে হবে ৯ হাজার রিয়াল।

অপরদিকে প্রযুক্তিগত প্রকৌশল খাতে ৫ বা তারও বেশি লোক নিয়ে প্রতিষ্ঠান খুললে সেখানে ৩০ শতাংশ সৌদির নাগরিক থাকতে হবে। তাদের বেতন হবে ন্যূনতম ৫ হাজার রিয়াল।

সৌদির নাগরিকদের আরও বেশি সুযোগ দিতে এবং সেবা আরও সুন্দর করতে বিভিন্ন খাতে সৌদিকরণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102