মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ভারতজুড়ে যে দিন বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান আগের পোশাকে ফিরছে পুলিশ

ভারতে হরিদ্বারে মন্দিরে পদদলনে ৭ জন নিহত, আহত ৫৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রোববার (২৭ জুলাই) সকালে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরে শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের ভিড় ছিল বিপুল। ভিড়ের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ হুড়োহুড়ি শুরু করে। এতে পদদলিত হয়ে মারা যান অন্তত ৭ জন, আহত হয়েছেন আরও ৫৫ জন।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসন ও উদ্ধারকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।

ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102