বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা হাস্যকর : ডোনাল্ড ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

স্থানীয় সময় রবিবার (৬ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের ধারণা আমার মতে ‘হাস্যকর’। মার্কিন রাজনীতি সবসময়ই দুই দলের ব্যবস্থায় চলেছে এবং তৃতীয় একটি দল শুধু বিভ্রান্তি বাড়াবে।’

কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিয়ে আসার পর, মাস্ক গত গতকাল এক্সে পোস্ট করে জানান যে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল তৈরি করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ‘একীভূত দল’এর বিরুদ্ধে লড়াই করবে।

ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন, টেসলার প্রধান মাস্ক, দেশটির সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দিতেন, যার কাজ ছিলো ফেডারেল ব্যয় কমানোতে সহায়তা করা। মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন যা মার্কিন জাতীয় ঋণ বাড়াচ্ছে।

রোববার (৬ জুলাই) তিনি বলেন, নতুন দলটি ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দিতে পারে, তবে ‘পরবর্তী ১২ মাসের লক্ষ্য হবে হাউস ও সিনেটে প্রভাব বিস্তার করা।’

ট্রাম্পও রোববার (৬ জুলাই) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে লেখেন, ‘গত পাঁচ সপ্তাহ ধরে ইলন মাস্ককে সম্পূর্ণ ‘পথভ্রষ্ট’ হতে দেখে আমি দুঃখিত।’ -সূত্র: বিবিসি নিউজ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102