মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিজের মুখপাত্র ওমের দোস্তরিকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিলেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বের জেরে মুখাপাত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দোস্তরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ অনুসারে, গত এক বছর ধরে নেতানিয়াহুর মুখপাত্র থাকা দোস্তরি তার স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ধারাবাহিকভাবে দ্বন্দ্বে জড়ান। মূলত এ কারণেই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সূত্র: টাইমস অব ইসরায়েল

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102