মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় নিজেদের গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানায় ‘মিডল ইস্ট মনিটর’। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন প্রাণ হারিয়েছেন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।

‘ফ্রেন্ডলি ফায়ার’-এ (অর্থাৎ নিজেদের সেনাদের ছোড়া গুলিতে) নিহত হয়েছেন ৩১ জন। এ ছাড়া গোলাবারুদ বিস্ফোরণে ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে মারা গেছেন আরও ৬ জন। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩২ সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে অভিযান-সংশ্লিষ্ট দুর্ঘটনায়। কর্মক্ষেত্রে সরঞ্জাম নিয়ন্ত্রণ বা পড়ে গিয়ে নিহত হয়েছেন আরও ৫ সেনা। সর্বশেষ এমন ঘটনা ঘটে ৩ জুলাই রাতে, তবে বিস্তারিত জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে নিহত ৪৪০ জন। অন্যদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102