মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৫৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খাদ্য সহায়তা নিতে আসা ৯ জন রয়েছে, যাদের ম্যধে তিন শিশুও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ শনিবার গাজায় ইসরায়েলের সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ৫৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে অন্তত ৯ জন রাফাহের উত্তরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের কাছে নিহত হয়েছেন, যার মধ্যে তিন শিশুও রয়েছে। তারা খাদ্য সহায়তা নিতে গিয়েছিল।

জিএইচএফ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাবার ও হাসপাতালে সেবা নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা।

এদিকে হামাস জানিয়েছে, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের আলোচনা শুরু করতে প্রস্তুত। এর ফলে গাজার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাবে। হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। তবে এই প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করার ‘নিশ্চয়তা’ দাবি করেছে তারা।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের যান। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য জোর দেন। এ ছাড়া আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত, হামাসের এমন মন্তব্যের পর এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত এবং ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি নাগরিককে বন্দী করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102