বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ইরানে ৫০-এর বেশি মোসাদ এজেন্ট আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান এলকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন আইআরজিসির স্থল বাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইহুদি বাহিনীর (সিয়নবাদী শাসন) হয়ে কাজ করা ৫০-এর বেশি সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যকে আটক করা হয়েছে এবং দু’জন সন্ত্রাসী নিহত হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোসাদ এজেন্টদের ধরতে পরিচালিত এই অভিযান গত দুই সপ্তাহ জুড়ে পরিচালিত হয়েছে।

এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইহুদি শাসন দ্বারা ইরানি ভূখণ্ডে চালানো আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে তিনি ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা ও ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন নিহত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102