মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

গাজায় এক দিনে ইসরায়েলের ১৪০টির বেশি হামলা, নিহত অন্তত ৯৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইসরায়েলি বাহিনী গাজায় এক দিনে ১৪০ বারেরও বেশি হামলা চালিয়েছে। সোমবার (৩০ জুন) চালানো এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন ফিলিস্তিনি। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

গাজা উপকূলীয় একটি ইন্টারনেট ক্যাফেতে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্র, স্কুল ও বেসামরিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ডিভিশন ৩৬ গাজায় ভূমি দখলের পরিধি আরও বাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় নিহতদের বেশিরভাগই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা।

বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ ধরনের হামলাকে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।

ইসরায়েলের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হলেও, নিরীহ মানুষের মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102