বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ত্রাণের আটায় ভয়ংকর মাদক মিশিয়ে খাওয়ানো হচ্ছে গাজাবাসীকে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

ফিলিস্তিনের গাজায় হামাসকে উৎখাত ও জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। আকাশ ও স্থল অভিযানে প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে, কোনো স্থানই নিরাপদ নয় গাজাবাসীর জন্য। এরই মধ্যে দুর্ভিক্ষও চরমে পৌঁছেছে। অল্প কিছু ত্রাণ আসলেও তা নিয়েও সামনে এসেছে ভয়ংকর অভিযোগ।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, মার্কিন সহায়তায় বিতরণ করা ত্রাণকেন্দ্রগুলোর আটার ব্যাগে বিপজ্জনক ও আসক্তিকর মাদক অক্সিকোডোনের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছে গাজার সরকার। গাজা সরকারের মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, চারজন নাগরিক আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দিয়েছেন যে তারা আটার ব্যাগের মধ্যে এই ওষুধের বড়ি খুঁজে পেয়েছেন। এমনও শঙ্কা করা হচ্ছে যে কিছু বড়ি ইচ্ছাকৃতভাবে পিষে ময়দার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

অক্সিকোডোন একটি শক্তিশালী ওপিওয়েড, যা মূলত ক্যান্সারের তীব্র ব্যথা কমাতে ব্যবহার হয়। এটি অত্যন্ত আসক্তিকর ও বিপজ্জনক—শ্বাসকষ্ট, হ্যালুসিনেশন এবং এমনকি মৃত্যু ঘটাতে পারে। গাজার সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘ন্যাক্কারজনক অপরাধ’ বলে আখ্যা দিয়েছে।

এর মধ্যেই ইসরায়েলের হামলায় গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। অবরুদ্ধ অঞ্চলের মানুষরা নিরাপত্তা ও খাদ্য—দুটো থেকেই বঞ্চিত, আর চলমান হামলা গাজাকে রীতিমতো নরকে পরিণত করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102