বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাকিস্তানে ‘র’-এর এজেন্ট সন্দেহে ৬ জন গ্রেপ্তার, বড় হামলার পরিকল্পনা নস্যাৎ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

পাকিস্তানের পাঞ্জাবে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। “অপারেশন ইয়ালঘর” অভিযানে ধরা পড়া এসব ব্যক্তি বড় নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে জানায় সিটিডি।

লাহোরে সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত আইজি শেহজাদা সুলতান জানান, আসামিরা ভারতীয় বিএসএফের কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করছিল এবং র-এর কর্মকর্তাদের সরাসরি নির্দেশনা নিচ্ছিল। তাদের কাছ থেকে আইইডি, মানচিত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে।

সিটিডি জানিয়েছে, বাহাওয়ালপুরের মসজিদ ও রেলস্টেশনে হামলা ছিল তাদের টার্গেট। দুবাই থেকে অর্থায়নে জড়িত জুলফিকারকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অডিও রেকর্ডে হামলার পরিকল্পনার প্রমাণ মিলেছে।

সিটিডি ও আইএসপিআরের ভাষ্যমতে, ভারত গত দুই দশক ধরে পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102