সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতি রোধে র‍্যাবের টহল কার্যক্রম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

সাম্প্রতিক সময়ে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় টহল কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (৩ জুন) রাত ৯ টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় র‍্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, ‘সম্প্রতি সময়ে মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এতে করে মহাসড়কে র‍্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এই টিম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে। এছাড়া পুরো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় প্রতিটি গাড়িতে র‍্যাব ও পুলিশের নাম্বারসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত কয়েকদিনে মহাসড়কের টাঙ্গাইলর অংশে ৪টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও চালকদের মধ্যে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করে নিচ্ছে ডাকাতদল। ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ ও শ্লীলনতাহানীর মতো ঘটনা ঘটিয়ে সটকে পড়ছেন ডাকাত দল। এতে এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102