সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

গাজীপুরের দুই মহাসড়কে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও গাজীপুর থেকে নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বুধবার (৪ জুন) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও এখনো বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় দেখা গেছে। চালকরা জানান, মোড়ে মোড়ে যাত্রী তুলতে কিছুটা সময় লাগলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গাজীপুরের প্রায় দুই হাজার শিল্প কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা পরিবার নিয়ে বাড়ি ফিরছেন। যানজট এড়াতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102