বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইইউর পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। হঠাৎ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর, আলোচনার গতি যেন বদলে গেল এক ধাক্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে শুল্কারোপের সময়সীমা পেছানো হয়েছে জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত।

স্থানীয় সময় রোববার (২৫ মে) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপের পর এ ঘোষণা দেন ট্রাম্প।

তিনি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। তিনি ১ জুনের সময়সীমা কিছুটা বাড়াতে অনুরোধ করেন। বলেছেন, এবার তারা গুরুত্বপূর্ণ আলোচনায় যেতে চান। আমাদের মধ্যে খুব ভালো একটি ফোনালাপ হয়েছে এবং আমি সময় পিছিয়ে দিতে সম্মত হয়েছি। ৯ জুলাই হবে সেই নতুন তারিখ, যেটা তিনি অনুরোধ করেছিলেন।

গত মাসে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে অর্ধেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এই সময়ের মধ্যেই কার্যকর চুক্তির আশায় চলছিল আলোচনা। কিন্তু সম্প্রতি আলোচনায় ধীরগতির অভিযোগ তুলে হঠাৎই ১ জুন থেকে সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইইউ উচ্চপর্যায়ের কূটনীতিকরা একাধিক বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে।

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ইউরোপের প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে, যেখানে আমদানি হয় প্রায় ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য। এই অসম বাণিজ্যই মূলত ট্রাম্পের ক্ষোভের কারণ বলে মনে করা হচ্ছে। তবে, দ্রুত একসঙ্গে বসে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ফ্রান্স ও জার্মানি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চেয়েছে এবং বাণিজ্য সম্পর্ক আরও খারাপ হওয়া এড়াতে ইইউ আপাতত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ স্থগিত রেখেছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে কার্যকর চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষই প্রস্তুত বলেও জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102