বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সব আগ্রাসনের কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ১৯৮২ সালে ইরাকের বাথিস্ট শাসন থেকে খোররামশাহরের মুক্তির বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি জারি করেছেন।

বিবৃতিতে তারা জানায়, ইসলামী বিপ্লবের পবিত্র আদর্শ ও মূল্যবোধকে লক্ষ্য করে আসা যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে ইরানি বাহিনী দৃঢ়তা ও শক্তির সাথে জবাব দেবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলা হয়, ‘গর্বিত ইরান সম্পর্কে মন্তব্য করার আগে তার উচিত ইসলামী বিপ্লব, পবিত্র প্রতিরক্ষা এবং ট্রু প্রমিজ অপারেশন ১ ও ২-এর ইতিহাস ভালোভাবে অধ্যয়ন করা। এতে অন্তত তিনি তার ভুল ধারণা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।’

২০২৪ সালে ইরান ‘ট্রু প্রমিজ ১’ এবং ‘ট্রু প্রমিজ ২’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে।

প্রসঙ্গত, ১৯৮২ সালের এই দিনে ইরানি বাহিনী ‘বেইত ওল-মোকাদ্দাস’ নামক এক বৃহৎ সামরিক অভিযানের মাধ্যমে দক্ষিণ-পশ্চিম ইরানের খোররামশাহর শহরকে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন বাথিস্ট স্বৈরশাসন থেকে মুক্ত করে। ওই বিজয় ইরানের সামরিক ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102