বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

২ হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

বর্তমানে ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে ভারত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

বৃহস্পতিবার (২২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জয়সোয়াল জানান, যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন—তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের—তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মুখপাত্র বলেন, “ভারতে অনেক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।”

তিনি বলেন, “আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের বেশি ব্যক্তির একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে।”

চলতি মাসের শুরুর দিকে আসামের দক্ষিণ সালমারা জেলায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী পরে তাদের দেশে ফেরত পাঠায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102