রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৫ মিনিটে দুই গোলে লিড নিয়েও ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়েছিল। রোববার ভুটানের বিপক্ষে ২৮ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশকে নিয়ে পথ হারানোর ভয়-শঙ্কা ছিল।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভয়-শঙ্কা উড়িয়ে দিয়ে পূর্ণ পয়েন্ট পেল লাল-সবুজরা, যা সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বাংলাদেশকে।

দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে লাল-সবুজরা। গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে হারালে মালদ্বীপের সংগ্রহ বাংলাদেশের সমান হবে। সে ক্ষেত্রে গোল ব্যবধান হবে গ্রুপসেরা নির্ধারক। মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচে তাই তীক্ষ্ম দৃষ্টি থাকবে বাংলাদেশের। সে ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হবে সেমিফাইনালের প্রতিপক্ষ।

আজকের ম্যাচের ১৩ মিনিটে বক্সের মধ্যে থেকে আলী মোর্শেদ বাঁ পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন। পরে দ্বিতীয় গোলে নেপথ্য কারিগর হিসেবে ছিলেন সেই মোর্শেদই। তার পাশ থেকে স্কোরলাইন দ্বিগুণ করেন সুমন সরেন। তৃতীয় গোল করেছেন নাজমুল হুদা ফয়সাল।

ম্যাচের পর শিষ্যদের প্রশংসায় ভাসালেন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন। সাবেক এ ফুটবলারের কথায়, ‘দুর্দান্ত এক ম্যাচ খেলার জন্য প্রথমে অভিনন্দন জানাই ছেলেদের। মালদ্বীপের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে ড্র করার পর আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা সামর্থ্যের সবটুকু দিয়ে ৩ পয়েন্টে অর্জন করেছে।’

বাংলাদেশকে প্রথম নারী সাফ শিরোপা জেতানো এ কোচ আরও বলেন, ‘আমার বিশ্বাস ছিল যে, তারা পারবে। দেশপ্রেম থেকে নিজেদের সেরাটা দিয়ে ৯০ মিনিট আধিপত্য বিস্তার করে ছেলেরা ম্যাচ জিতেছে।’

গ্রুপ পর্বে নিজেদের কাজ শেষ করার পর বাংলাদেশের দৃষ্টি এবার অন্যান্য ম্যাচের দিকে। বিশেষ করে ‘বি’ গ্রুপের ম্যাচে দৃষ্টি থাকবে গোলাম রাব্বানী ছোটনের। এ প্রসঙ্গে বাংলাদেশের কোচ বলছিলেন, ‘আমরা ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচগুলো দেখব। সে ম্যাচের আলোকে পরবর্তী সময়ে যে প্রতিপক্ষই আসুক, আমরা নিজেদের পরিকল্পনা সাজাব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102