সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন

বিরলে ইরি-বোরো ধান কাটার উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলায় ইরি-বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। অনুষ্ঠানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মাঠ পর্যায়ে উৎপাদন পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই যুগের তুলনায় এবার ফলন সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বলে তারা আশাবাদী। বিদ্যুৎ লোডশেডিং না থাকায় সেচ খরচ কম হয়েছে, ফলে উৎপাদন খরচও কমেছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন সরকারের আগমনের পর কৃষকেরা যেন এক নতুন আশার আলো দেখছেন। একজন কৃষক বলেন, “ফ্যাসিবাদী যুগের অবসানের পর আল্লাহর রহমত নেমে এসেছে।” উপদেষ্টার সরাসরি অংশগ্রহণ তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে।

এই ধান কাটার উদ্বোধন শুধু একটি মৌসুমি কর্মযজ্ঞ নয়, বরং এটি দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং কৃষকদের আত্মবিশ্বাস বৃদ্ধির এক প্রতীক হয়ে উঠেছে। কৃষক ও প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশের কৃষিক্ষেত্র আরও এগিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102