বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি চলছে। তবে এই কর্মসূচিতে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের কেউ অংশ নেয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এখন শাহবাগে উপস্থিত। বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। শাহবাগ এখন ঐক্যের অপেক্ষায়।”

সারজিস আরও বলেন, “আজকের শাহবাগ কেবল সমাবেশ নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—যা ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেবে।”

এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন আর শুধু এনসিপির নয়; এটি জুলাইয়ের সকল রাজনৈতিক শক্তির অভিন্ন দাবি। শাহবাগের এই সমাবেশ সেই সম্মিলিত শক্তির প্রতিচ্ছবি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন এবং শুক্রবার বিকেল থেকে শাহবাগে শুরু হয় অবরোধ কর্মসূচি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102