সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা

ইতালি সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
সরকারি সফরে ইতালি গেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৭ মে) ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমানবাহিনী প্রধান ৮-১৪ মে ইতালি সফর করবেন।সফরকালে বিমানবাহিনী প্রধান ইতালি বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ৮-৯ মে ‘অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্সে’ অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
এ ছাড়া বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’-এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।ওই সরকারি সফর শেষে আগামী ১৬ মে বিমানবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102