সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা

সীমান্তবর্তী জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং উভয় দেশকে সংযত থাকার পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়। যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণের স্বার্থে বাংলাদেশ আশা করে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত উত্তেজনা প্রশমিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102