বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ছাদে গাছকে পানি দিতে গিয়ে পা পিছলে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়ায় ছাদে ফুলগাছে পানি দিতে গিয়ে পড়ে গিয়ে বিপাশা মির্জা (১৭) নামে এক কলেজছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত বিপাশা আইডিয়াল কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (৫ মে) দিবাগত রাতে। পরিবার সূত্রে জানা গেছে, বিপাশা রাতে নিজ বাসার পাঁচতলার ছাদে গাছের বাগানে পানি দিচ্ছিলেন। এ সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিপাশার মা মোর্শেদা মির্জা বলেন, “ও ফুলগাছ খুব ভালোবাসত। প্রতিদিন নিজের হাতে পানি দিত। কাল রাতেও যেমনটি করছিল, হঠাৎ পা পিছলে পড়ে যায়। আমাদের চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “বিপাশাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ।”

এই দুর্ঘটনার পর নাখালপাড়ার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিপাশা তার পরিবারের একমাত্র মেয়ে ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী এবং সহপাঠীরা গভীরভাবে শোকাহত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102