সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা

গাজীপুরে হাসনাতের ওপর হামলা, আশপাশের লোকদের এগিয়ে আসার আহ্বান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।”

সারজিসের পোস্ট অনুযায়ী হাসনাতের গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলা চালানো হয়েছে।

এর আগে, গত বছরের ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাতের গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102