সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা

দুস্থ ও এতিম শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেয়া হবে এ আর্থিক সহায়তা।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তি হওয়া অথবা অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা এই সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ২২ মে আবেদন শেষ হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান এই ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এ জন্য শিক্ষার্থীদের তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম এবং আবেদন প্রক্রিয়াও বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102