বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কেএফসি প্রোমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ইউটিউবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

গাজায় চলমান আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে মার্কিন-ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যবসাগুলো পড়েছে বয়কটের মুখে। সেই প্রেক্ষাপটে তালিকাভুক্ত গ্লোবাল ফাস্টফুড সরবরাহকারী প্রতিষ্ঠান কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বাড়ার সঙ্গে বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়ে এই প্রতিষ্ঠান; এমনকি বন্ধ করে দেওয়া হয় শত শত আউটলেটও।
তবে শুধু এই প্রতিষ্ঠানকেই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট তারকা বা ব্রান্ড প্রোমোটাররাও এবার বয়কটের মুখে। সম্প্রতি কেএফসি-র বেশ কয়েকটি প্রোমোশনাল ভিডিওতে কাজ করেন ভারতীয় ইউটিউবার অজয় নাগর। যার পরিণাম হিসেবে অল্প কয়েকদিনেই ৩ লাখের বেশি ফলোয়ার হারালেন তিনি।
মূলত তার ইউটিউব চ্যানেল ‘ক্যারিমিনাতি’ দিয়েই বেশি পরিচিত ইউটিউবার অজয় নাগর; নেটিজেনদের কাছে অতিপরিচিত মুখও। জনপ্রিয়তা পেয়েছেন বিভিন্ন ফানি কনটেন্ট, মিউজিক ভিডিও, রোস্টিং ও গেম স্ট্রিমিং-এর মাধ্যমে; কিন্তু এবার তাতে ভাটা পড়তে যাচ্ছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিও থেকে দেখা যায়, কেএফসি’র এসব প্রমোশনাল ভিডিওতে সেই ইউটিউবারের সংশ্লিষ্টতা দেখে রেগে যান নেটিজেনদের একাংশ; ক্ষুব্ধ সেই নেটিজেনরা জনে জনে তাকে ‘আনফলো’ করা শুরু করেন। কেউ লাইভে এসে, আবার কেউ ভিডিও রেকর্ড করে তাকে আনফলো করার দৃশ্যটি নিশ্চিতও করেন। এভাবে একে একে ৩ লাখের বেশি ফলোয়ার হারান সেই ইউটিউবার।
যদিও এই ইউটিউবারের ফলোয়ার সংখ্যা নেহাতই মন্দ নয়। শুধু ইনস্টাগ্রামেই ২২ মিলিয়নের ওপরে ফ্যানবেজ নিয়ে চলতেন এই ইউটিউবার। সে সংখ্যা থেকেই ৩ লাখ ফলোয়ার হারালেন এই বিতর্কে জড়িয়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102