বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

শান্তর দৃঢ়তায় বাংলাদেশের বড় সংগ্রহের আভাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে থেকে ১১২ রানে এগিয়ে আছে টাইগাররা।

মঙ্গলবার (২২ মার্চ) তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা বন্ধ থাকে।

তিন ঘণ্টা পর খেলা শুরু হলে জিম্বাবুয়ে পেসারদের বাউন্সার বেশ ভোগায় আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মমিনুল হককে। দলীয় ৭৬ রানে মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে বল তাঁর গ্লাভসে লেগে গেল প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে। ৬৫ বলে ৩৩ করে ফিরলেন বাংলাদেশি ওপেনার।

এরপর জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। দু’জনের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লিড নেয় বাংলাদেশ।

এ সময় হাফসেঞ্চুরির পথে এগোতে থাকেন মমিনুল। তবে তা সম্ভব হয়নি। ব্যক্তিগত ৪৭ রানে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল।

এরপর থিতু হতে পারেননি দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে স্লিপে আরভিনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

চা বিরতির পর ভালোই এগিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে যোগ্য সঙ্গ দেন তরুণ জাকের আলী অনিক। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকার আগে ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর সঙ্গী জাকের আলীর রান ২১।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102