রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
খানবাহাদুর আহ্ছানউল্লাকে বাংলার স্যার সৈয়দ বলা যেতে পারে : ঢাবি উপাচার্য বাদলের ছোটগল্প : জাদুবাস্তবতা ও নববাস্তবতার স্বাদুব্যঞ্জন মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটিতে আসিফ ও দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী পাটওয়ারী বোরকা পরে চুরি করতে গিয়ে যুবক ধরা, সংবাদ প্রকাশে যুবদল নেতার হুমকি চট্টগ্রামে শিশুকে ধর্ষণের মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড আমাকে শুধু ১০ শতাংশ দিয়েন, চলতে কষ্ট হচ্ছে : আসিফ মাহমুদ

শবে বরাতের মাহাত্ম্যে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

শবে বরাতের মাহাত্ম্যে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বাণীতে বলেন, ‘আসুন, সব প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।’

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। তিনি বলেন, ‘মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে মাফ করুন ও হেফাজত করুন, আমিন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102