বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মোংলা বন্দরের সিবিএ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন শামীমুর রহমান।

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
মোংলা বন্দরের সিবিএ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন শামীমুর রহমান।
মোংলা বন্দরের সিবিএ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন সিবিএ নির্বাচন কমিটির চেয়ারম্যান – জনাব শামীমুর রহমান শামীম।
বাগেরহাট মোংলায় ২৬ জানুয়ারি, ২০২৫ ইং রোজ রবিবার ১১:৩০ ঘটিকায় মোংলা বন্দরের কার্যালয়ে সিবিএ নির্বাচন নিয়ে সিবিএ নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রমিক কর্মচারী ও নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শামীমুর রহমান শামীম।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিবিএ নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রমিক কর্মচারীর নেতৃবৃন্দ।
উক্ত সভায় সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন – দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল শ্রমিক কর্মচারী সংঘের সিবিএ নির্বাচন। আজকের সভায় মধ্যমনি জনাব শামীমুর রহমান শামীম এর কাছে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি রাখেন। নির্বাচনের জন্য যেসকল বাঁধা রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিরসন করে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের দাবি জানান।
মতবিনিময় সভায় সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম রহমান শামীম বলেন- সকলকে দলাদলি, ভেদাভেদ, ভুলে মোংলা বন্দরের উন্নয়নকল্পে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আশ্বাস জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102